ফেব্রুয়ারীর ছুটি সমূহ

ফেব্রুয়ারীর ছুটি সমূহ


সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

 

এ উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন এক দিনের ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

 

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় এখানেও টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে এবং নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছে।

 

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারে।

এ ছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি হিসেবে মুসলিম সরকারি কর্মচারীরা পাবেন ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিস্টানরা ৮ দিন, বৌদ্ধরা ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা পাবেন ২ দিনের ঐচ্ছিক ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *