সারাদিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক

সারাদিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক


আবু সাঈদ, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সারাদিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বিভিন্ন এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ও অঙ্গসংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেন। তারা গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের মাঝে বার্তা পৌঁছে দেন।

প্রচারণা শেষে অধ্যক্ষ নাজমুল হক বলেন, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

Foxnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *