হেলসিঙ্কিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আব্দুল্লাহ আল মাসুদ আরিফঃ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামরুল হাসান জনি।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সহ-সভাপতি আনোয়ার খান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক
শামসুল গাজী ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
সাধারণ সম্পাদক জামান সরকার
​সভায় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মবিন মোহাম্মদ, সহ-সভাপতি তাপস খান, সহ-সভাপতি রুবেল ভুইয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপদেষ্টা ফয়েজ আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শামসুজ্জামান কালাম, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রবিন নেতৃবৃন্দদের স্মারকলিপি প্রদান করা হয়
​অনুষ্ঠানে অন্যান্য অঙ্গ-সংগঠন ও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা আশরাফুল বাচ্চু, যুবদল সভাপতি এনাজুল হক এবং যুব নেতা আব্দুল্লাহ আল মাসুদ আরিফ, আবু নোমান ও শাজ্জাত মুন্না। সভায় ফিনল্যান্ডে অবস্থানরত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
​বক্তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবার আগে বাংলাদেশ দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ব্যক্তি বা দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বদা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। দেশ ও জাতির যে কোনো সংকটকালে ৭ই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চির অক্ষুণ্ণ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *