
নিজস্ব প্রতিবেদক, বাগমারাঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুর পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয় ।
গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় তাহেরপুর পঞ্চ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে সাবেক মেয়র এর পক্ষ হতে এই আর্থিক অনুদানের অর্থ তুলে দেন স্থানীয় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল কবিরাজ, ৩ নং ওযাড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৩ নং ওযাড কৃষকদলের সভাপতি বাসার, যুবদল নেতা ওলি সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ।
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ বলেন, সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুর নির্দেশনায় তাহেরপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের ঐতিহ্য ধরে রাখতে তাঁরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছেন।
এছাড়া রথযাত্রা উৎসবের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তাঁরা স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন বলেও জানান।
এদিকে সাবেক মেয়রের পক্ষ থেকে ওয়ার্ড নেতৃবৃন্দের মাধ্যমে এই সময়োপযোগী আর্থিক অনুদান পেয়ে তাহেরপুর জগন্নাথ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
