বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আয়োজনে বাঘা উপজেলায় স্বপ্নসারথি কিশোরীদের স্বপ্ন পূরণ, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গঠনের লক্ষ্যে দিনব্যাপী-মুরগি পালন ও টিকাদান বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় ব্র্যাকের বাঘা এলাকা অফিসের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে এলাকা ব্যবস্থাপক দাবী মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও উক্ত কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায়
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ভ্যাটিনারি সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম । তিনি অংশগ্রহণকারী কিশোরীদের আধুনিক পদ্ধতিতে -মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারুন অর- রশিদ, জেলা ব্যবস্থাপক রাজশাহী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মহিউল ইসলাম, শাখা ব্যবস্থাপক দাবী। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার মোঃ মমিনুল ইসলাম।

বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে আর্থিক ভাবে কিশোরীদের ক্ষমতায়ন সৃষ্টির করে বাল্যবিয়ে সহ নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারবে

প্রশিক্ষণে বাজুবাঘা নতুনপারা, ভানুকর,মনিগ্রাম ও বাজিতপুর গ্রামের মোট ১৫ জন স্বপ্নসারথি কিশোরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল কিশোরীর মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষন বাস্তবায়নের লক্ষ্যে ব্র্যাক ক্ষুদ্র ঋন কর্মসূচির সহযোগিতায় প্রত্যেক কিশোরীকে প্রয়োজনীয় উপকরন ও সম্পদ বিনামুল্যে প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। কিশোরী তথা নারীর ভবিষ্যতে আর্থিক ক্ষমতায়ন ও নারী উদ্দোক্তা সৃষ্টিতে ব্র্যাকের এই উদ্যোগ কর্যকর ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্ট সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *