বাঘায় জে.পি উচ্চ বিদ্যালয়ে আবু সাঈদ চাঁদ এমপিকে সংবর্ধনা

বাঘা(রাজশাহী)প্রতিনিধি।

রাজশাহীর বাঘা উপজেলার ২নং গড়গড়ি ইউনিয়নের খাঁনপুর ঝড়ু প্রামাণিক(জে.পি) উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য  মো. আবু সাঈদ চাঁদ এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. আবু সাঈদ চাঁদ এমপিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও প্রতিষ্ঠান সভাপতি আঃরাজ্জাক।

সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ এমপি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমেই দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছেন। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মধ্য দিয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। কারণ উন্নত ও মানসম্মত শিক্ষাই হবে আগামীর মূল শক্তি।

বক্তব্যকালে আবু সাঈদ চাঁদ এমপি জেপি উচ্চ বিদ্যালয়টির শিক্ষা অবকাঠামো ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে একটি পাঁচতলা ভবন নির্মাণ এবং ১০০টি কম্পিউটার সম্বলিত একটি আধুনিক ল্যাব প্রতিষ্ঠার আশ্বাস দেন।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক মিল্টনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ফখরুল হাসান বাবলু আহ্বায়ক, উপজেলা বিএনপি,আশরাফুল ইসলাম মলিন, সদস্য সচিব,মোঃ কামাল হোসেন সভাপতি পৌর বিএনপি,তৌফিকুল ইসলাম তফি সাধারণ সম্পাদক,এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল

,মো. মোজাম্মেল হক তাজু সাবেক সভাপতি গড়গড়ি ইউনিয়ন বিএনপি,এমদাদুল হক সাবেক সাধারণ সম্পাদক, মাসুদ করিম (টিপু সরকার), সদস্য, উপজেলা বিএনপি এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *