পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. মোহসিন আলী

আসগর আলী সাগর : ‘বাংলাদেশের সামাজিক উন্নয়নে উন্নয়ন নাট্যের প্রয়োগ উপযোগিতা’ শিরোনামে গবেষণা করে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মোঃ মোহসিন আলী।

তাঁর এই গৌরবময় অর্জনে ফক্সনিউজ বিডি (FoxNews BD) পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এক অভিনন্দন বার্তায় ফক্সনিউজ বিডি পরিবারের পক্ষ থেকে বলা হয়, ড. মোঃ মোহসিন আলীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং মোহনপুরবাসী তথা বৃহত্তর রাজশাহীর মানুষের জন্যও গর্বের বিষয়।
সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক অগ্রগতিতে তাঁর দীর্ঘদিনের অবদান ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পাশাপাশি তাঁর অর্জিত জ্ঞান ও গবেষণা বাংলাদেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হয়।
ফক্সনিউজ বিডি পরিবারের পক্ষ থেকে ড. মোঃ মোহসিন আলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *