রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ধর্মসভা পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। পরে মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
