বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় আটক ব্যক্তিদের মধ্যে একজনকে এক বছর এবং অপর দুজনকে চার মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে বাঘা পৌরসভা এলাকা, চকছাতারি, মনিগ্রাম বাজার ও বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঘা থানা পুলিশ সহযোগিতা করে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকি ফয়সাল তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটক তিনজনের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
