রাজশাহীতে তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ, সম্মাননা পেল ১৩০০ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে তানযীমুল উম্মাহ মাদরাসার ছয়টি শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, রাজশাহীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, অধ্যাপক ড. আতোয়ার রহমান, সাইয়িদা হাফছা এবং তানযীমুল উম্মাহর ছয়টি শাখার দায়িত্বশীলরা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। সমাপনী বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মাদ হাবীবুল্লাহ আল আমিন।

গার্লস হিফয মাদরাসার অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী ২৪০ জন ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, রাজশাহীতে অবস্থিত তানযীমুল উম্মাহ মাদরাসার ছয়টি শাখার পৃথক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *