রাজশাহী প্রতিনিধি:পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২৪ আগস্ট ২০২৬ থেকে চলমান এ কার্যক্রমে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খানের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাসিম খানের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি বাসিন্দাদেরও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ১৭ নম্বর ওয়ার্ড আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য হয়ে উঠবে।
নাসিম খান বলেন, “থাকবে না আর কোনো বর্জ্য, বৃদ্ধি পাবে ১৭ নম্বর ওয়ার্ডের সৌন্দর্য” এই লক্ষ্য সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলতে স্থানীয় জনগণের সচেতনতাই সবচেয়ে বড় শক্তি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই নিজ এলাকার পরিবেশ ও জনসাধারণের কল্যাণে নাসিম খানের এমন উদ্যোগ ইতিবাচকভাবে দেখছেন তারা। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের আওতাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬…