বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ নম্বর ওয়ার্ডে আরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যালি

রাজা হোসেন রিংকুঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ১৪ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর আয়োজিত এ র‍্যালিতে নেতৃত্ব দেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।
র‍্যালিতে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন পর ১৪ নম্বর ওয়ার্ডে শিক্ষিত ও তরুণ নেতৃত্বের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষ করে আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আরিফুল ইসলামের সাংগঠনিক ভূমিকা ও নেতৃত্বের প্রতি তারা আস্থা রাখছেন। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তার নেতৃত্বকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে বলে তারা জানান।
র‍্যালি শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *