রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে অটোরিকশা, চার্জার রিকশা ও মোটরসাইকেল চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী। এছাড়া ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মশালায় চালকদের যত্রতত্র পার্কিং ও উল্টোপথে গাড়ি চালানো পরিহার, নির্ধারিত রং মেনে চলা এবং নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মোটরসাইকেলে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করা, হেলমেট পরা, তিনজন আরোহী না ওঠানো, মাদক পরিহার এবং গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া কর্মশালায় উপস্থিত চালকদের ‘বিএনএসবি’ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষুসেবা প্রদান করা হয়।
রাজশাহীতে অটোরিকশা, চার্জার রিকশা ও মোটরসাইকেল চালকদের সচেতনতামূলক কর্মশালা
