নিষ্পাপ মুনতাহার চিকিৎসার পথ খুলল, শরিফুলও পেলেন ভিসা

আসগর আলী সাগর: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার ভিসা জটিলতায় থাকা দুই বাংলাদেশির পাশে দাঁড়িয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।


তানোরের মথুরাপুরের ছয় বছরের শিশু মুনতাহা সিদরাতুল ব্রেনের সমস্যায় ভুগছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে নেওয়া প্রয়োজন হলেও ভিসা জটিলতায় দুশ্চিন্তায় ছিলেন তার বাবা মাহাতাব আলী মেহেদী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে দেখা করলে শিশুটির অসুস্থতার কথা শুনে মানবিকভাবে বিষয়টি বিবেচনা করে দ্রুত ভিসার ব্যবস্থা করে দেন মনোজ কুমার।
একই দিনে দীর্ঘদিনের পেটের সমস্যায় ভোগা রাজপাড়ার মিয়াপুর এলাকার শরিফুল ইসলামও চিকিৎসার জন্য ভিসা পান। অসুস্থতার কথা জানিয়ে যোগাযোগের পর দ্রুত সহযোগিতা করায় তিনিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই অসুস্থ মানুষের চিকিৎসার পথ সহজ করে দিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের এই মানবিক উদ্যোগ রাজশাহীতে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *