ঠাকুরগাঁওয়ে একদিনে ভিন্ন জলাশয়ে ডুবে তিন প্রাণহানি, পীরগঞ্জের মৃত্যু ঘিরে রহস্য

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার তিনটি পৃথক স্থানে পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার জেলার ভিন্ন ভিন্ন এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। এর মধ্যে পীরগঞ্জ উপজেলার একটি মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার ভুল্লি এলাকায় নদীতে গোসল করতে নেমে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের তাজপুর গ্রামে রাতে আলো-আঁধারিতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয় অনেকেই। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তিনটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *