নিজস্ব প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস–সংকট ও বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় লংমার্চে বাঁধা দিলে সরকার পতনের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাসের দাম কমিয়ে আনা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আমাদের আন্দোল চলমান থাকবে। আগামী অক্টোবর মাসজুড়ে ৪ জেলায় লংমার্চ কর্মসূচি চলবে। সেই সাথে কর্মসূচিতে বাধা দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে সরকার পতনের আন্দোলের ডাকা দেওয়া হবে।জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। দাবি আদায় না হলে ২৬ সালেও ২৪ এর মতো আরেকটি বিপ্লব হবে।
প্রয়োজনে আবার সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে
