শিক্ষাবান্ধব অবকাঠামো উন্নয়নে ইসলামী একাডেমিতে নতুন ভবনের যাত্রা

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার তমা
এসময় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর এবং বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানটির সভাপতি সালেহ আহমেদ সালাম, সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ, আরো উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিদ্যালয়টির সহকারী শিক্ষক মাওলানা জিন্নাত আলীসহ আরো সকল শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি সালেহ আহমেদ সালাম বলেন, “দীর্ঘ প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের টেকসই উন্নয়নের দেশ বিনির্মানে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৬ লাখ ৭২ হাজার ২৬ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।”
উল্লেখ্য, ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় বাঘা উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১,৭৬৭ জন বলে যানা যায়। নতুন ভবন নির্মাণের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *