
রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত দলের একজন নি*হ*ত ও সাতজন আহত হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, সোমবার (২ মার্চ) ভোর রাতে একটি ট্রাকে আটজন লোক তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে পলাশী গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে একজনকে মৃ*ত ঘোষণা করেন চিকিৎসক। অপর সাতজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।