বাঘায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মহিলা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় মিছিলটি বাঘা শাহী মসজিদ সংলগ্ন তেতুলতলা থেকে শুরু হয়ে আমচত্তর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়।

মিছিলে নেতৃত্ব দেন মহিলা বিভাগ রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মরিয়ম খানম এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিভাগ বাঘা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসমা খাতুন, বাঘা পৌরসভা সেক্রেটারি নাসিমা খাতুন এবং ছাত্রীসংস্থা বাঘা উপজেলা সভানেত্রী আজমিরা খাতুন। এতে হাজার হাজার নেত্রী, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। আমারা জামায়াতে ইসলামীর বিজয় নিয়ে খুবই আশাবাদী।”

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম খানম। তিনি বলেন, “নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে মাঠে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নারীদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।”

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *