প্রবাসে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি বাংলাদেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসে বসে ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট।সোমবার (২ ফেব্রুয়ারি) ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনো সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তাদের তথ্যও জানিয়েছে ইসি। সোমবার পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটাররা ডাক বক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট। তবে এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন মাত্র ১৪৭টি ব্যালট। এর মধ্যে ঢাকা জেলার রিটার্নিং অফিসারদের প্রাপ্ত ব্যালটের সংখ্যা ৫৮৮টি বলে ইসির ওয়েবসাইট থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *