নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এতদিন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাঁকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে গত ২০ অক্টোবর স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর ইউসুফ আলীর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
