রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০৩৫ ঘটিকার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী অবৈধ ভাবে কিছু চোলাচালানী মালামাল এর একটি চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়ন এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন মুক্তারপুর ক্যাডেট কলেজ এর পূর্ব পাশের প্রাচীর নামক স্থানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে তিনজন চোরাকারবারী একজন একটি ব্যাগ কাঁধে অবস্থায় আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ তাদের ধরার জন্য ধাওয়া করলে চোরাকারবারীর নিকট থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগটি তল্লাশী করে *৩০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *