অসুস্থ শহীদ হোসেনকে রাসিক প্রশাসক এর সহযোগিতায় কাউন্সিলর প্রার্থী নাসিম খানের হুইলচেয়ার প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতায় নগরীর বড় বনগ্রাম বাগান পাড়া এলাকার দীর্ঘদিন ধরে প্যারালাইজ এ আক্রান্ত মোঃ কালু কে একটি হুইলচেয়ার প্রদান করেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাসিম খান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হুইলচেয়ার পেয়ে মোঃশহিদ হোসেন কালু আবেগ আপ্লুত হয়ে পড়েন।খুশি হয়ে অসুস্থ কালু ও তার পরিবারের সদস্যরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন।
সেই সাথে নাসিম খানের মাথায় হাত রেখে দোয়া করেদেন অসুস্থ বৃদ্ধ মোঃ শহিদ হোসেন কালু,তিনি মাথায় হাত রেখেই বলেন বাবা অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করে।চিরোদিন মানুষের পাশে থেকো।
এসময় নাসিম খান বলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের এই উপহার পৌঁছে দিতে পেরে ভালো লাগছে,আমি শাহ মুখদম থানা বিএনপির সদস্য সচিব হলেও ১৭ নং আমার নিজের ওয়ার্ড, এখানের মানুষ আমাকে ভালো বাসে।সবসময় জনগণের সার্থকে আগে রেখে জনকল্যাণমুখী কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *