বাঘায় বানভাসি ১১০ পরিবারের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বানভাসি ও অসহায় ১১০ পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ খাদ্য সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল খালেক। তিনি উপস্থিত বক্তব্যে বলেন,জামায়াতে ইসলামী মানবতার কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের সাহায্য করতে আসিনি,আমরা এসেছি ভাই হিসেবে আপনাদের খোজ খবর নিতে।জামায়াতে ইসলামীকে আপনারা দায়িত্ব দিলে শতভাগ সরকারি বরাদ্দ মানুষের কাছে শতভাগ পৌঁছে দিতে বদ্ধ পরিকর।তাই আসুন জামায়াতে ইসলামীকে বিভিন্ন পরিসরে দায়িত্ব দিয়ে দূর্নীতি মুক্ত চাদাবাজি মুক্ত দেশ গড়তে সহযোগিতা করি।

খাদ্য সামগ্রী বিতরণের উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মইনুল হোসেন শেখ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক এবং জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আমীর আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মো. সেকেন্দার আলী মাস্টার, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. এমদাদুল হক, আব্দুর রাজ্জাক ও শাহাদল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মাওলানা মুজিবুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক সাবদার হোসেন, চকরাজাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মমিন, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান এবং চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি ও খাবার স্যালাইন। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *