নিজস্ব প্রতিনিধি
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ‘শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান শাকিল।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান বলেন, “রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক ও শিল্প বিকাশে চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি, বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় সচল করা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এদিকে নতুন দায়িত্ব লাভ করায় ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান শাকিলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চেম্বারের পরিচালনা পর্ষদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে রাজশাহীর শিল্প খাত আরও গতিশীল হবে এবং এ অঞ্চলে নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
