আসগর আলী সাগরঃ রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব কাজী নুরুল আলমের নির্দেশনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে রাজশাহীতে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা কলেজ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবা, মোহনপুরসহ বিভিন্ন থানা ও উপজেলার জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা উপস্থিত হন।
কাজী নুরুল আলম বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উদযাপন করেন। এদিকে তাঁর নির্দেশনায় রাজশাহী জেলা ওলামা দলের নেতৃবৃন্দ জেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মো. মাসুদ রানা বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দলটির সাংগঠনিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়কে তুলে ধরে।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রশাসনের আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত একটি শিল্পকর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা…