ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), রাজশাহীর উদ্যোগে ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ড্যান্ট জাবার মো. শফিকুল ইসলাম, পিবিজিএম। তিনি উপকারভোগী সদস্য-সদস্যাদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য-সদস্যা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *