নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির মিছিল

 

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ মিছিলের আয়োজন করে শাহমখদুম থানা বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ছাত্রলীগকে গুপ্তলীগ আখ্যা দিয়ে তাদের গুপ্ত মিছিল ও সকল কার্যক্রম প্রতিহত করার আহ্বান জানান। তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধে ছাত্রলীগ পুনরায় অরাজকতা তৈরি করার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে।
পথসভায় বক্তব্য দেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, নেসকো শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড পূর্বের আহ্বায়ক মেহের আলী, সদস্য সচিব হারান, ১৭ নং ওয়ার্ড পশ্চিমের আহ্বায়ক বাবু, সদস্য সচিব মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *