
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন রুবেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। অসুস্থ এই নেতার পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি ও সাবেক যুবদল নেতা অলিউল হক রানা। রুবেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
অলিউল হক রানা বুধবার (৩ জুন) রাতে রুবেলকে দেখতে যান। এসময় তিনি রুবেলের দ্রুত রোগমুক্তি কামনা করেন।
শারীরিক জটিলতার কারণে রুবেল রাজশাহীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন একটি হাসপাতালে সফলভাবে অপারেশন সম্পন্ন করেছেন। তার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এ বিষয়ে অলিউল হক রানা বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন রুবেলকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে আবারও স্বাভাবিক জীবনে আমাদের মাঝে ফিরিয়ে দেন।