পুঠিয়া-তাহেরপুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২

নিজস্ব  প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের পুঠিয়া নিমতলা বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুঠিয়া থেকে আসা একটি বালুবাহী ডাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে তাহেরপুর থেকে ছেড়ে আসা মুরগিবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

নিহতরা হলেন— মোঃ নাইম (২০), পিতা: মিলন এবং মোঃ হালিম (২৫), পিতা: মিনারুল। তাদের বাড়ি রাজশাহী মহানগরের পূর্ব হড়গ্রাম শেখপাড়া, ২নং ওয়ার্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *