
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আবু সাঈদ চাঁদ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফকরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, আড়ানী পৌর বিএনপির সভাপতি মোঃ তোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ (বেল্টু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি।
জনসভায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় দলীয় বিভিন্ন স্লোগানে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সাঈদ চাঁদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, চারঘাট-বাঘা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।