
রাজশাহী: সমাজসেবক ও রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার মরহুম আলহাজ শামসুল বারী-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার
নগরীর রানীবাজার মুন্সীডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ উপলক্ষে দিনব্যাপী কোরআন খানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা মুন্সি ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থীত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাবেদ আলী,দৈনিক সমকালে’র ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, ফক্সনিউজ বিডি’র সম্পাদক মোঃ আসগর আলী সাগর,দৈনিক বার্তার ফটো সাংবাদিক মোঃ মিলন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মরহুম আলহাজ শামসুল বারী গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরবর্তীতে তাকে রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের ছোট ছেলে সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ ইকবাল, যিনি স্বজন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং যমুনা টেলিভিশনের ফিনল্যান্ড প্রতিনিধি, তিনি দৈনিক যুগান্তর, দ্য ডেইলি স্টার, আজকের কাগজ, দৈনিক আমাদের সময়,
ডেইলি ফিনল্যান্ড, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সীসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।