
নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাকফিরাত কামনাই
রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মহানগরীর ঐতিহাসিক সোনাদিঘী জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে উপস্থিত মুসল্লি ও ছিন্নমূল মানুষের উদ্দেশ্যে মাহফুজুর রহমান রিটন সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, “ইফতারের এই বরকতময় সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বিএনপি নেতা রিটন আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন। একইসঙ্গে আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও আগামীর সুন্দর বাংলাদেশের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জননিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও মুসল্লিরা অংশ নেন।
ইফতারের আগে উপস্থিত সকলের খোঁজখবর নেন মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক।