রাজশাহীতে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


রাজশাহী অফিস

রাজশাহীতে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশপ রাইট রেভা হেমেন হালদার সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোছাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি কাজী নজরুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক রকিব উদ্দিন টুটুল, সেন্ট জন্স কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ জেসিকা সুপর্ণা হালদার, রাজশাহীর ডিনারীর অঞ্চল প্রধান রেভা মিখাইল সরেন, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মারিয়া অলকা মন্ডল, মুণ্ডমালা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ও মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাইনুল ইসলাম।

ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *