এম ইসলাম দিলদার
বাঘা,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার(২৩ ফেব্রুয়ারী) বেলা সারে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে কনফারেন্স হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর মতবিনিময় ও উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় ও মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের নব নির্বাচিত এমপি মোঃ আবু সাঈদ চাঁদ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার
অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির,
পল্লী সঞ্চয় কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও আসাদুজ্জামান আসাদ,
বিজিবি ক্যাম্প মীরগঞ্জ কমান্ডার রফিক উদ্দিন, মোঃ ফখরুল হাসান বাবলু উপজেলা বিএনপির আহ্বায়ক,মোঃ আশরাফ আলী মলিন সদস্য সচিব বাঘা উপজেলা বিএনপি, সুরুজ্জামান সুরুজ সদস্য সচিব উপজেলা বিএনপি,মোঃ কামাল হোসেন সভাপতি পৌর বিএনপি,মোঃ তফিকুল ইসলাম তফি সাধারণ সম্পাদক বাঘা পৌর বিএনপি,আবু সালে মোঃ সালাম সাবেক যুবদলের আহবায়ক,যুব নেতা মুখলেসুর রহমান মুকুল,
মোঃ শফিকুল ইসলাম শফি বাঘা উপজেলা যুবদলের সদস্য সচিব,জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, জিয়া পরিষদের সভাপতি মোঃ বাবুল হোসেন,
মোঃ আব্দুল্লাহ আল মামুন নুহু জামায়াতের আমির বাঘা, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার,সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা,মীর মাহমুদুল রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার,বাউসা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান,আড়ানী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
মত বিনিময় সভা ও মাসিক মাসিক কল্যাণ সভার প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত দুর্নীতির জিরো টলারেন্স নীতি ধারণ করে বাঘা-চারঘাট এলাকায় সকল প্রকার মাদক ব্যবসা, চাঁদাবাজি, হ্যাকার, সকল প্রকার অপরাধী সে যে দলেরই হোক না কেন দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার গত ও চলতি মাসের সাফল্য ও তার সুষ্ঠু দিকনির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে উক্ত কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানের শেডস আংশে
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি, ইসিজি, ভ্যাকসিন, কমিউনিটি ক্লিনিক এর ঔষধ, ডায়াবেটিস ও প্রেসারের মাসিক কার্ড, ডেন্টাল সেবা কার্যক্রম দ্রুত চালু করার জন্য (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বরাবর স্বারকলিপি দেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
পরবর্তীতে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অনুলিপি জমা দেওয়া হয়।