বাঘায় এজাহারভুক্ত মাদক ও চাঁদাবাজি সুমনসহ গ্রেফতার ২জন

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা থানা এলাকায় পৃথক মামলার এজাহারভুক্ত মাদক ও চাঁদাবাজি সুমনসহ ২জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সুমন আহমেদ (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার চকনারায়নপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ও মোসাঃ রেহনা বেগমের ছেলে।স্থানীয় সূত্রে পাওয়া তথ্য,সুমনে আ’লীগের ক্যাডার ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় ব্যপক পরিচিত রয়েছে। বাঘা থানায় মাদক ও ককটেল বিস্ফোরণে, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারধরেরসহ নারায়নপুর বাজারে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

অপরদিকে, আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাইদুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আলাইপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৫মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *