ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পৃথক স্থানে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খালকোলা ও ভিটশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ঝিনাইদহ-৪ আসনের খালকোলা গ্রামের ধানের শীষের সমর্থক মোশাররফ শেখকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইব্রাহিম শেখ। এর জেরে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

 

অপরদিকে ভিটশ্বর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর  হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *