
নিজস্ব প্রতিনিধিঃ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগররের সদস্য সচিব ইঞ্জ: আরিফুজ্জামান সোহেল এর পক্ষ থেকে শোক প্রকাশ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে একজন সর্ণপদক (২২টি) জয়ি না ফেরার দেশে চলে গেলেন।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপন খালাতো বোন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ক্রীড়াপুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমু ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সত্তর ও আশির দশকে স্প্রিন্ট, হার্ডলস, লংজাম্প ও হাইজাম্পসহ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে তাঁর ছিল দুর্দান্ত উপস্থিতি। বিশেষ করে হাইজাম্পে টানা ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তিনি এক অনন্য রেকর্ড গড়েন। প্রায় ১৬ বছরের ক্রীড়া জীবনে তিনি অর্জন করেন ২২টি স্বর্ণপদকসহ অসংখ্য সাফল্য। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।
খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ, সংগঠক, ম্যাচ রেফারি ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি BKSP এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ২০১৮ সালে অবসর গ্রহণ করেন।তিনি ছিলেন ঈদগাহ বস্তি নিবাসী মরহুম আব্দুল ওয়াহেদ এর কনিষ্ঠ কন্যা।আবু তাহের, মরহুম হিটু, মরহুম তোয়াব, মরহুম মান্নান ,মরহুম আজাদ শাহনেওয়াজ এর ছোট বোন ও নায়েব আনোয়ার প্রমির দাদি ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মরহুমার জানাজার নামাজ ও দাফন কার্যক্রমের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।