ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঈদ উপলক্ষে রাজশাহীতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখা। বুধবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় নগরীর ১ নং ওয়ার্ড কাঠাল বাড়িয়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলিম, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রাজশাহী মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রইস উদ্দিন, আহ্বায়ক, ১নং ওয়ার্ড যুব অধিকার পরিষদ। সভাপতিত্ব করেন আল-আমিন বাদশা (অপূর্ব), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নিজ হাতে সুবিধাবঞ্চিতদের মাঝে সেমাই, চিনি,দুধ, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। স্থানীয়দের মাঝে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শেষে আয়োজকরা সকলের জন্য ঈদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *