আড়ানীতে সনাতন ধর্মালম্বীদের মাঝে বিএনপির নির্বাচনী প্রচারণা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের ধানের শীষ প্রতীকের পক্ষে আড়ানী পৌরসভায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত আড়ানী পৌর এলাকার বিভিন্ন সনাতন ধর্মালম্বীদের মাঝে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারনায় নেতৃত্ব দেন আড়ানী ডিগ্রী কলেজের সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল। এ সময় তিনি স্থানীয় সনাতন ধর্মলম্বী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং  শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

প্রচারনা চলাকালে মহিদুল ইসলাম জুয়েল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার আদায় এবং শহীদ জিয়ার স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক।”

তিনি আড়ানীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান এবং নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণায় আড়ানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সুসিল সমাজের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং আবু সাইদ চাঁদকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নেতৃত্ব দেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী সোনাতন দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান রানা,আড়ানী পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল।আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম রাসু, আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল (মহরি) এবং গভর্নিং বডির অপর সদস্য শামসুল ইসলাম, যুবদল নেতা নাহিদ ইসলাম,জিয়া আলী,নাঈম ইসলাম,রকিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রচারণাকালে আড়ানীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, পথসভা এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ এর জন্য ভোট চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *